চাষের জমির পাশে বিরাট আকার গর্ত ঘিরে চাঞ্চল্য! রহস্য উদঘাটিত
দি নিউজ লায়ন; চাষের জমির পাশে বিরাট আকার গর্ত ঘিরে আতঙ্কের সৃষ্টি বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। তাদের অনুমান ওই গর্তের ভিতর রহস্যজনক কিছু রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী। উপস্থিত এলাকার বিডিও। ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুর থানার বাপুজি নগর নিমতলা পাড়া এলাকায়।
জানা যায় নিমতলা পাড়ার একটি ফাঁকা মাঠে ছাগল চরাতে গিয়ে এলাকার বাসিন্দারা একটি গর্ত দেখতে পায়। গর্তটি অর্ধেক মাটি খোড়া অবস্থায় রয়েছে। এর পরেই তারা এলাকাবাসীকে খবর দিলে ওই স্থানে গিয়ে জড়ো হয় প্রায় 3 টি গ্রামের মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি এবং তাহেরপুর থানার পুলিশ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন হাঁসখালি ব্লকের বিডিও।
এরপরই প্রশাসনে তত্ত্বাবধানে শুরু হয় রহস্য উদঘাটনের কাজ। প্রায় আট ফুট মাটি খুঁড়ে নিচে কয়েকটি ছেঁড়া চটের বস্তা রয়েছে।ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন রীতিমতো এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি সেই কারণে মানুষের মধ্যে চাপা আতঙ্কের সৃষ্টি হয়। যদিও মাটি খোঁড়ার পর বিষয়টি নজরে আসে। তাদের দাবি কেউ শয়তানি করেই এ ঘটনা ঘটিয়েছে।

Post a Comment